ফেনীর সব আসনেই বিএনপির প্রার্থীরা এগিয়ে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি সংসদীয় আসনে ৫৩ দশমিক ০৩ ভাগ ভোট পড়েছে। সারা দেশের ন্যায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে বিরতিহীন ভাবে জেলার ৪২৮টি ভোট কেন্দ্রে মোট ১৩ লাখ ৩০ হাজার ৯২১ জন ভোটারের মাঝে ভোট দিয়েছেন ৭ লাখ ৫ হাজার ৭৮৭ জন। যা মোট ভোটারের প্রায় ৫৩ দশমিক ০৩ ভাগ।
ফেনী-১ আসনে মোট ৫৬.৪১, ফেনী-২ আসনে ৪৯.০২ ও ফেনী-৩ আসনে ৫৪.৪৭ শতাংশ ভোট পদত্ত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেনীর ৩টি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা কেন্দ্র ভিত্তিক ফলাফলে এগিয়ে রয়েছে।
বৃহস্পতিবার ভোটগ্রহন শেষে রাত পৌনে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেনী-১ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি এবং ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।
এবিএএম/এমএসএম