ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালী-৩

২০ হাজার ভোটে এগিয়ে নুর, বাকি ১৪ কেন্দ্র

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ১১:১১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিজয়ের পথে এগিয়ে রয়েছেন।

এ আসনের মোট ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে রাত সাড়ে ১০টা পর্যন্ত ১১১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফলাফলে ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নূর পেয়েছেন ৯০ হাজার ২৪৪ ভোট, অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের হাসান মামুন পেয়েছেন ৭০ হাজার ২৯৪ ভোট। এতে নুরুল হক নূর ১৯ হাজার ৯৫০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

উপজেলাভিত্তিক ফলাফলে দেখা গেছে, গলাচিপা উপজেলার ৮০টি কেন্দ্রের সবকটির এবং দশমিনা উপজেলার ৪৪টি কেন্দ্রের মধ্যে ৩১টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা পৃথকভাবে এসব ফলাফল ঘোষণা করেন।

পটুয়াখালী-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৭১ জন এবং স্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ১২৪টি। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকায় এ আসনে তার বিজয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাহমুদ হাসান রায়হান/এমএন/জেআইএম