ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জ-৩

২৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী নুরুল ইসলাম বুলবুল

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০১:০৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হল রুমে এ ফলাফল ঘোষণা করেন নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মারুফ আফজাল রাজন।

নূরুল ইসলাম পেয়েছেন এক লাখ ৫১ হাজার ৬৬ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী হারুনুর রশিদ পেয়েছেন এক লাখ ২৫ হাজার ৯৭৮ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৮।

সোহান মাহমুদ/এমআইএইচ