কুষ্টিয়া-১
দৌলতপুরে ৮০ হাজারের বেশি ব্যবধানে নির্বাচিত বিএনপি’র রেজা আহমেদ
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি'র প্রার্থী ধানের শীষ প্রতীকে রেজা আহমেদ ওরফে বাচ্চু মোল্লা ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লার প্রতীকে মাওলানা বেলাল উদ্দীন ৮৫ হাজার ৮৫ ভোট পেয়েছেন।
বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেজা আহমেদ বলেন, ‘এ বিজয় মাটি ও মানুষের বিজয়। দৌলতপুর আপামর জনসাধারণের বিজয়। তাই দৌলতপুরের মানুষের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করব।’
রেজা আহমেদ বাচ্চু মোল্লা এর আগেও বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার পিতা প্রয়াত আহসানুল হক পচা মোল্লা এই আসনের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন।
এর আগে সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সুষ্ঠ, শান্তিপূর্ণ ও আনন্দঘণ পরিবেশে বিকেল সাড়ে চারটায় ভোট গ্রহণ সমাপ্ত হয়। উপজেলার প্রায় অর্ধ শতাধিক কেন্দ্র ঘুরে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। বিশেষ করে, নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করার মত। এ আসনের কোনো কেন্দ্রেই অপ্রীতিকার ঘটনার খবর পাওয়া যায়নি।
এই আসনে বিএনপির, জামায়াত, জাতীয় পার্টিসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। ১৪ ইউনিয়নে ১৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৪৫০৪। এরমধ্যে পুরুষ ভোটার- ২ লাখ ৩৪৯২জন, নারী ভোটার ২ লাখ ১০১১জন, তৃতীয় লিঙ্গ ভোটার-১ জন। ভোট কেন্দ্র ছিল ১৩৫টি।
এএমএস/আইএইচএস/