বাগেরহাট-৩ আসনে ধানের শীষের ফরিদুল ইসলাম বিজয়ী
ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বিজয়ী হয়েছেন
বাগেরহাট-৩ আসনে (মোংলা-রামপাল) বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বিজয়ী হয়েছেন। এ আসনের মোট ১০৬টি কেন্দ্রে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ভোট পেয়েছেন ১ লাখ ২ হাজার ১৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ পেয়েছেন ৮২ হাজার ৮৭৭ ভোট। ১৯ হাজার ৩১৬ ভোট বেশি পেয়ে আসনটিতে নির্বাচিত হয়েছেন শেখ ফরিদুল ইসলাম।
এ আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৮৬৪। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫০, নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫১০ ও তৃতীয় লিঙ্গ ৪ জন।
মোংলা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার শারমিন আক্তার সুমি ও রামপাল উপজেলা সহকারী রিটার্নিং অফিসার তামান্না ফেরদৌসি জানান, মোংলা পৌরসভা ও মোংলা উপজেলার ৬টি ইউনিয়ন এবং রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের মোট ১০৬টি কেন্দ্রে ১৯ হাজার ৩১৬ ভোট বেশি পেয়ে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
শুক্রবার গভীর রাতে তারা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে বিজয়ী ঘোষণা করেন।
বিজয়ী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আপামর মানুষ আমার ওপর আস্থা রেখেছেন। মোংলা-রামপালের মানুষ আমার নেতা তারেক রহমানের কর্মপরিকল্পনার ওপরও আস্থা রেখেছেন। এসব পরিকল্পনা আগামীতে বাস্তবায়ন করাই হবে আমার মূল লক্ষ্য। আমি এই জনপদের মানুষের কল্যাণে কাজ করবো, ইনশাআল্লাহ।’
আবু হোসাইন সুমন/এসইউ