ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে প্রথম জামায়াতের এমপি হলেন ফজলুর রহমান সাঈদ

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ১১:২১ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর মধ্য দিয়ে জয়পুরহাটে প্রথম জামায়াতের এমপি হয়েছে জেলা আমির ফজলুর রহমান সাঈদ। জয়পুরহাট-১ (জয়পুরহাট ও পাঁচবিবি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ১৯২ ভোট পেয়েছেন। এ আসনে ১৯৯১ ও ১৯৯৬ সালেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আল-মামুন মিয়ার স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানা গেছে।

অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৫ হাজার ৩০৯ ভোট পেয়েছেন। এছাড়াও বাসদ (মার্কসবাদী) প্রার্থী তৌফিকা দেওয়ান কাঁচি প্রতীকে ৬১৭ ভোট, বাসদ প্রার্থী ওয়াজেদ পারভেজ মই প্রতীকে ৫৭৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ঘোড়া প্রতীকে ১৩ হাজার ২৮৬ ভোট পেয়েছেন।

এ আসনে ১৫২টি কেন্দ্রে ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ২৭৩। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৯৮২, বাতিল ভোটের সংখ্যা ৬ হাজার ৫৭৪, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৫৫৬। ভোটের শতাংশ দাঁড়িয়েছে ৭৩ দশমিক ২৫ শতাংশ।

মাহফুজ রহমান/কেএসকে