ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে ৫টিতে বিএনপি, একটিতে জামায়াত জয়ী

জেলা প্রতিনিধি | সিলেট | প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনের ৫টি আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। একটি আসনে ১১ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন।

১২ ফেব্রুয়ারি রাত ৩টায় বেসরকারিভাবে সিলেটের ছয়টি আসনের ফলাফল ঘোষণা করেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

বেসরকারি ফলাফলে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট।

সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসীনা রুশদীর লুনা (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মুনতাছির আলী (দেওয়াল ঘড়ি) পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট।

সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মালিক (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দিন রাজু (রিকশা) পেয়েছেন ৭৫ হাজার ৬৭৪ ভোট।

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জয়নাল আবেদীন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট।

সিলেট-৫ আসনে ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান (দেওয়াল ঘড়ি) পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক (খেজুর গাছ) পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট।

সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৯ ভোট।

আহমেদ জামিল/এসইউ