ইউপি চেয়ারম্যানের খামারের তালা ভেঙে সব গরু চুরি
নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডলের (নান্টু) খামার থেকে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে।
রোববার দিবাগত রাতে উপজেলার গোজালীকান্দা গ্রামের বালুঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী চেয়ারম্যান।
ভুক্তভোগী চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল (নান্টু) জানান, বালুঘাটা ফিশারির পাশের খামারে প্রতিদিনের মতো রোববার রাতেও গরুগুলো বেঁধে রাখা হয়েছিল। সোমবার ভোর ৫টার দিকে পাহারাদার খামারের তালা ভাঙা দেখতে পান। পরে খামারটির ভেতরে গিয়ে দেখা যায়, ছয়টি গরু নেই।
তিনি আরও বলেন, দুর্ভাগ্য! খামারের সবগুলি গরুই চুরি হয়েছে। আমি নিজেই ইউনিয়নের নিরাপত্তার দায়িত্বে আছি। একসঙ্গে এতগুলো গরু চুরি হওয়ায় আমরা হতবাক। প্রায় তিন বছর আগে আমার খামারের পাহারাদারকে বেঁধে চারটি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকারও ঘটনাস্থলে যান। প্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
এইচ এম কামাল/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বৈষম্যবিরোধীর সাবেক আহ্বায়ক ওপর হামলা, জড়িতদের গ্রেফতারের দাবি
- ২ বগুড়ায় তিন দিনে তিন খুন: ধরাছোঁয়ার বাইরে ঘাতকরা, আতঙ্কে বাসিন্দারা
- ৩ মাছ চোর অপবাদে যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ভিডিও ভাইরাল
- ৪ ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫
- ৫ নাতনিকে লক্ষ্য করে নিক্ষেপ করা এসিডে দগ্ধ ৭০ বছরের বৃদ্ধা