গাছের সঙ্গে শত্রুতা!
ভৈরবের সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে শত্রুতার জেরে কিপিং বাড়ির মো. জগম ভূঁইয়ার বাগান বাড়ির প্রায় ১৫০টি ফলজ ও বনজ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার সকালে বাগানের মালিক গাছ পরিচর্যার জন্য বাগানে গেলে গাছগুলো কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন।
বাগানের মালিক মো. জগম ভূঁইয়া জানান, কে বা কারা আমার বাগান বাড়ির প্রায় ১৫০টি ফলজ ও বনজ গাছ কেটে দিয়েছে। আমার গাছগুলো ২ বছর আগে লাগানো হয়েছিল। বাগানে গাছ লাগাতে আমার খরচ হয়েছে ৫০ হাজার টাকা।
গত বছরও আমার বাগানের বড় দুটি গাছ কেটেছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে অবহিত করেছেন বলে তিনি জানান।
আসাদুজ্জামান ফারুক/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- ২ ছিনতাইকারীর ধাক্কায় ছিটকে পড়লেন অটোরিকশার চালক, গাড়িচাপায় গেল প্রাণ
- ৩ যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা
- ৪ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ গেলো বাবার
- ৫ সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই