মন্ত্রিসভার শপথে যাচ্ছেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কায়কোবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ থেকে তাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য দুপুরে ফোন করা হয়েছে।
কায়কোবাদের ঘনিষ্ঠ মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন ভূঁইয়া জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন। তাকে ধর্মমন্ত্রণায় দেওয়া হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে নির্বাচিত হয়ে এবার ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি অর্ধ লাখেরও বেশি ভোটের ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করে নিজের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রেখেছেন। তিনি ১ লাখ ৫৯ হাজার ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর ইউসুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট। এর আগে কায়কোবাদ ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
১৯৮৬ সালে তিনি সংসদে হুইপের দায়িত্ব পালন করেছেন। এরপর ১৯৮৮ সালে তিনি ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফুটবল খেলা মাইকিং নিয়ে ৪ গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত শতাধিক
- ২ সিজারের সময় অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির মৃত্যু, ক্লিনিকে হামলা-ভাঙচুর
- ৩ ১৫০০ থেকে ৩০০ টাকায় নেমেছে মোটরসাইকেল চালকদের আয়
- ৪ সচেতনতার অভাব ও সিস্টেম দুর্বলতায় হামের বিস্তার
- ৫ চাঁদাবাজিতে বাধা, ছাত্রদল নেতার বাড়িতে নিজ দলের নেতাকর্মীদের আগুন