ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিনাজপুরের পার্বতীপুরের উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলটির নেতা-কর্মীরা। এ ঘটনায় দলটির পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪৬ মিনিটে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ’ নামে ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেওয়া হয়। এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে পতাকাটি উত্তোলন করা হয়।

দিনাজপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, গ্রেফতার ৫

গ্রেফতার ব্যক্তিরা হলেন পার্বতীপুর উপজেলার পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন সাজ্জাদ (৫৫), উপজেলা আওয়ামী লীগের সদস্য গৌরাঙ্গ সরকার (৫৭), পৌর আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি আক্তার হোসেন (৭০), আওয়ামী লীগ সদস্য মো. বাবলু (৫৬) এবং পার্বতীপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তোজাম্মেল হক(৫০)।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, পাঁচজনকে গ্রেফতার করে আদালতে চালান দেওয়া হয়েছে।

এমদাদুল হক মিলন/এসআর/এএসএম