ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে বিএনপির দুই নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে জেলা আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃরা হলেন- উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব জি এম শামীম।

হামলা, লুট ও প্রতারণা মামলায় দুইজনের বিরুদ্ধে আলাদা চারটি গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।

পুলিশ জানায়, উত্তর চরবংশীর বাড়ি থেকে কবির সরকার ও শামীমকে বুধবার দিবাগত রাতে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে গত বছরের ৮ এপ্রিল আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলাও রয়েছে। তবে ওই মামলায় তারা জামিনে আছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, গ্রেফতারি দুই আসামিকে জেলা আদালতে পাঠানো হয়েছে।

 

কাজল কায়েস/এনএইচআর/এমএস