ধর্ম-বর্ণ-গোত্র আমার কাছে প্রাধান্য পাবে না: হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদের ধর্মীয় বিশ্বাস আলাদা হতে পারে, কিন্তু সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্প্রীতি অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার কাছে প্রাধান্য পাবে না; নাগরিক হিসেবে সকলকে সমানভাবে সেবা প্রদান অব্যাহত রাখব।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ সেবাশ্রম যুবসংঘের ভক্তবৃন্দের ২১তম পূনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার দায়িত্ব শুধুমাত্র মুসলমানদের না, সকল ধর্মের মানুষের জন্য। সকলের প্রতি আমার সমান দায়িত্ব। আগামী ৫ বছরের জন্যে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমি সফল হতে পারবো না।
আলোচনা শেষে বাংলাদেশ সেবাশ্রম যুবসংঘ-এর সকল ভক্তবৃন্দের উদ্যোগে সত্য সেবা ধর্ম স্লোগানকে সামনে রেখে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাহিদ পাটোয়ারী/কেএইচকে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দ্রব্যমূল্য যাতে না বাড়ে সরকার সে বিষয়ে সচেষ্ট: শামা ওবায়েদ
- ২ ভোট দেওয়ার জন্য নির্যাতনের শিকার হতে হলে পুরোনো ফ্যাসিবাদ ফিরবে
- ৩ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত
- ৪ সেন্টমার্টিনে কেয়াবন নিধন, রিসোর্ট মালিকসহ দু’জনের বিরুদ্ধে মামলা
- ৫ গৃহায়ন ও গণপূর্ত খাতে কোনো দুর্নীতি হবে না: গণপূর্ত মন্ত্রী