আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ সব দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.শাহীনুর ইসলাম শাহীন জানান, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ থাকবে। ওইদিন ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে না। বন্দরের ভেতরে পণ্যলোড-আনলোড কার্যক্রম স্থগিত থাকবে।
তিনি বলেন, আমদানিকৃত পণ্যের শুল্কায়নসহ সব বাণিজ্যিক কাজ বন্ধ থাকবে। ২২ ফেব্রুয়ারি সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পূর্বের নিয়মে আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
এদিকে, বন্দরের আমদানি রপ্তানিসহ বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, দিবসটি উপলক্ষে সরকারি ছুটি থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বরাবরের মতোই স্বাভাবিক।
মো. মাহাবুর রহমান/এনএইচআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যশোরে তালা ভেঙে আ. লীগ কার্যালয়ে ছাত্রলীগ কর্মীরা
- ২ শার্শায় ২৩ ইটভাটার ২০টিই অবৈধ, মানছে না হাইকোর্টের নির্দেশও
- ৩ ফরিদপুরের ভাষা সৈনিকদের তালিকা নেই, তথ্য সংরক্ষণের দাবি
- ৪ শপথের প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী
- ৫ পৌরসভার গেট বন্ধ, শহীদ মিনারে ফুল দিতে না পেরে ফিরে গেলেন স্থানীয়রা