দাওয়াত না পাওয়ায় মাতৃভাষা দিবসের আলোচনায় অংশ নেয়নি বিএনপি
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা প্রশাসান আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ার অভিযোগ করেছ উপজেলা বিএনপি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় উপজেলা বিএনপি আমন্ত্রণপত্র না পাওয়ায় তারা অনুষ্ঠানে অংশ নেয়নি।
জানা গেছে, শনিবার সকালে ইন্দুরকানী উপজেলা পরিষদ অডিটরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কোনো নেতাকে দেখা যায়নি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে দাওয়াতের কোনো চিঠি অথবা কারও ফোন পাইনি। আমরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেও দাওয়াত না পাওয়ায় আলোচনা সভায় অংশগ্রহণ করিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান জানান, আমি জারিকারকের মাধ্যমে উপজেলা বিএনপিকে দাওয়াতের চিঠি পাঠিয়েছি। জারিকারক বিএনপির সভাপতিকে না পাওয়ায় চিঠি পৌঁছাতে পারেনি।
মো. তরিকুল ইসলাম/এমএন/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ময়লায় জীবন পুড়লেও পড়ে আছে ৩ কোটি টাকার বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট
- ২ সার্ভারে পেমেন্ট দেখালেও অ্যাকাউন্টে যাচ্ছে না মাতৃত্বকালীন সহায়তা
- ৩ রাসিকের হোল্ডিং বাড়লেও কর আদায় তলানিতে
- ৪ কলেজছাত্র শাওন নিহতের ঘটনায় কিশোর গ্যাংয়ের আরও ৫ সদস্য গ্রেফতার
- ৫ পেঁয়াজ ক্ষেতে দুর্বৃত্তের হানা, মাঠে গিয়ে এমপি হারুনের হুঁশিয়ারি