ছোট ভাইয়ের মৃত্যুর খবরে প্রাণ গেলো বড় ভাইয়ের
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরের ভালুকা চাঁদপুরে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শোনার পরপরই বড় ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ভালুকা চাঁদপুরের সাত্তারের মোড় সংলগ্ন এলাকার আব্দুল গফুর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
আব্দুর গফুরের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে বড় ভাই আব্দুল করিম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ও স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন। দুই সহোদরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় শিক্ষক আবু ওয়াহিদ বাবলু বলেন, এমন ঘটনা বেদনাদায়ক। পবিত্র রমজান মাসে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকাবাসী শোকাহত হয়ে পড়েছে। দুই ভাইকে বাদ আছর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আহসানুর রহমান রাজীব/এমএন/জেআইএম