নরসিংদী
সাংবাদিকদের সম্মানে প্রাণ-আরএফএল গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল
নরসিংদীতে সাংবাদিকদের সম্মানে প্রাণ-আরএফএল গ্রুপের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়
নরসিংদীতে সাংবাদিকদের সম্মানে প্রাণ-আরএফএল গ্রুপের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নরসিংদী প্রেস ক্লাবের সম্মেলনকক্ষে বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের ডিরেক্টর (মার্কেটিং) কামরুজ্জামান কামাল।
এসময় প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক ঘোড়াশালের সিনিয়র জিএম (অ্যাডমিন) সিদ্দিকুর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের পাবলিক রিলেশন ডিপার্টমেন্টের ম্যানেজার হুমায়ন আহমেদ, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাশ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রাণ-আরএফএল গ্রুপের ডিরেক্টর (মার্কেটিং) কামরুজ্জামান কামাল বলেন, ‘দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করছে প্রাণ-আরএফএল গ্রুপ। তাই প্রাণের পণ্য দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশের বাজারে সুনামের সঙ্গে স্থান পেয়েছে। প্রাণ দেশের বাজারে স্বনামধন্য একটি বড় কোম্পানি। কোম্পানির বিভিন্ন পণ্য ১৪৮টি দেশে রপ্তানি হচ্ছে। ভবিষ্যতে এ ধারাবাহিকতা আরও বাড়বে বলে আশা রাখছি।’

তিনি আরও বলেন, ‘আমরা বরাবরই দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের পাশে ছিলাম। তেমনি আপনারাও আমাদের পাশে ছিলেন। ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা থাকবে—এই প্রত্যাশা রইল।’
সঞ্জিত সাহা/এসআর/এএসএম