ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখরী ইউনিয়নে অভিযান চালিয়ে ৫২ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১৩ এর রংপুরের একটি দল। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা। এ সময় লাল মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় র‌্যাব-১৩ পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, গ্রেফতারকৃত লাল মিয়া শুখানপুখরী ইউনিয়নের বাসিন্দা।

র‌্যাব জানায়, মঙ্গলবার ভোরে সিপিএসসি র‌্যাব-১৩ রংপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখরী ইউনিয়নে লাল মিয়ার বাসায় অভিযান পরিচালনা করেন। এসময় ৫২ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ লাল মিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১৩ পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধারকৃত কষ্টিপাথরের আনুমানিক বাজার মূল্য অন্তত ১ কোটি টাকা। গ্রেফতার ব্যক্তি মূর্তিটি উচ্চমূল্যে বিক্রি ও পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রেখেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মূর্তিটি বিক্রির পরিকল্পনার কথা স্বীকার করেছেন।

তানভীর হাসান তানু/এনএইচআ/এমএস