ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নলছিটিতে দেড় শতাধিক পরিবারে জামায়াতের ইফতারসামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র রমজানকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন হাজি বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে দেড় শতাধিক পরিবারের হাতে ইফতারসামগ্রী তুলে দেওয়া হয়।

কুলকাঠি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ছোলা, মুড়ি, খেজুর, চিনি,ডাল ও সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

নলছিটিতে দেড় শতাধিক পরিবারে জামায়াতের ইফতারসামগ্রী বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম। তিনি বলেন, রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

মো. আমিন হোসেন/এসআর/জেআইএম