নেত্রকোনায় স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
নেত্রকোনায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ের স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ মোছা. মরিয়ম মুন মুঞ্জরির আদালত এ রায় দেন। রায় ঘোষণা সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের কৌঁসুলি আবুল হাসেম।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, মো. আবু বক্কর (৬২)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মোলামখার চর এলাকার মৃত জাফর আলীর ছেলে। আর নিহত নারীর নাম রেজিয়া খাতুন (৩৮)। তিনি মোহনগঞ্জ উপজেলার বাসুন্তিয়া গ্রামের বাসিন্দা।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, আবু বক্কর ও রেজিয়া খাতুন উভয়ের এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে আবু বক্কর রেজিয়ার বাড়িতে বসবাস শুরু করেন। তাদের দাম্পত্য জীবনে প্রায় কলহ লেগে থাকতো। ২০১৪ সালের ২৯ এপ্রিল রাতে পারিবারিক কলহের জের ধরে আবু বক্কর রেজিয়াকে তার পরনের শার্ট দিয়ে গলা প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহটি ঘরের পাশে থাকা একটি খড়ের গাদায় লুকিয়ে তার প্রথম স্ত্রীর গর্ভজাত ছেলেকে ফোন করে বিষয়টি জানান।
পরদিন মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন নিহতের বোন বিউটি আক্তার বাদী হয়ে আবু বক্করকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সর্বশেষ ২০২৮ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত এ রায় দেন। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. নজরুল ইসলাম খান।
এইচএম কামাল/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি