ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুর্নীতির বিরুদ্ধে সরকার সতর্ক অবস্থানে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

সুনামগঞ্জে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘তারেক রহমানের নির্দেশে হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এসেছি। তিনি সার্বক্ষণিক এ অঞ্চলের মানুষদের ও কৃষকদের খোঁজ খবর রাখছেন।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘হাওরের ফসল রক্ষা বাঁধ খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রকল্পটি পানি মন্ত্রণালয় সরাসরি তদারকি করে। ফলে বাঁধ নির্মাণ যাতে প্রতি বছর সুন্দর ও দুর্নীতি মুক্ত হয় সেই দিকে সরকারের সবচেয়ে বেশি নজরদারি রাখবে। দুর্নীতির বিরুদ্ধে সরকার সতর্ক অবস্থানে রয়েছে।’

দুর্নীতির বিরুদ্ধে সরকার সর্তক অবস্থানে রয়েছে: পানি সম্পদমন্ত্রী

তিনি বলেন, ‘বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি অনিয়ম হয়েছে। এটা যাতে ভবিষ্যতে না হয় সেজন্য আমরা জিরো টলারেন্সে আসার চেষ্টা করছি। সেই সঙ্গে খাল খনন, নদী খনন কিংবা বাঁধ নির্মাণ এ কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।’

এসময় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসেনর সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম