ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুরোনো রাষ্ট্রপতিকে পুনর্বহাল রাখার কোনো মানে নেই: উমামা ফাতেমা

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ডাকসুর সাবেক ভিপি প্রার্থী ও জুলাই যোদ্ধা উমামা ফাতেমা বলেছেন, ৫ আগস্ট শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেছে, তখন রাষ্ট্রপতিকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার কথা। গ্রেফতার হওয়ার কথা। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হওয়ার কথা। কিন্তু কিছু হয়নি। আজ সেই রাষ্ট্রপতি বলছেন, তাকে নাকি অন্তর্বর্তী সরকার জিম্মি করে রেখেছে। অথচ অন্তর্বর্তী সরকারের সময় শেষে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে, এজন্য আমরা রাষ্ট্রপতিকে মেনে নিয়েছিলাম।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ভোলায় শহীদ জুলফিকার আহমেদ শাকিলের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলন।

উমামা ফাতেমা বলেন, ‌‘দেশে এখন নির্বাচিত সরকার এসেছে। তাই পুরোনো রাষ্ট্রপতিকে পুনর্বহাল রাখার কোনো মানে নেই। নতুন সরকার তাদের যাত্রাটা শুরু করতে হবে নতুন রাষ্ট্রপতি দিয়ে। আমরা শুনেছি বর্তমান সরকার রাষ্ট্রপতি পরিবর্তনের কথা ভাবছে।’

গণভোট যেহেতু জয়যুক্ত হয়েছে, তাই জুলাই সনদকে বাস্তবায়ন করা বর্তমান সরকারের জরুরি কাজ বলেও মন্তব্য করেন তিনি।

উমামা ফাতেমা বলেন, আমি চাই দেশের জন্য ভালো কিছু করতে। সবচেয়ে ভালো কোনো অপশন পেলে সেটা ভাববো। কিন্তু এনসিপির সঙ্গে রাজনৈতিক জীবন জড়াতে চাই না।

জুয়েল সাহা বিকাশ/এসআর/এএসএম