ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কৃষিঋণ মওকুফের সুফল পাবেন ১২ লাখ প্রান্তিক কৃষক: সমাজকল্যাণমন্ত্রী

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘সরকার প্রান্তিক কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তেরর ফলে প্রায় সাড়ে ১৪০০ কোটি টাকা ঋণ মওকুফ হবে। এর সুফল পাবেন ১২ লাখ প্রান্তিক কৃষক।’

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দিনাজপুর জেলার সব দপ্তর প্রধানের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের ১৪টি এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী আগামী ১০ মার্চ আনুষ্ঠানিক এ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সব শ্রেণি-পেশার মানুষ এ ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন। তবে প্রতিটি পরিবারের জন্য কার্ডটি দেওয়া হবে পরিবারের মহিলা প্রধানের নামে। এ কার্ডের মাধ্যমে একটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকার সুযোগ-সুবিধা পাবে।

তিনি বলেন, রেল যোগাযোগের কথা আলোচনা করা হয়েছে। রেল স্টেশন সমস্যা রয়ে গেছে। বাচ্চাদের জন্য প্রত্যেক উপজেলায় শিশু পার্ক করতে পারি, শিশুর শোধনাগারের প্রয়োজন, খেলাধুলার জন্য জেলা স্টেডিয়াম দুর্বল, কোনো উপজেলায় স্টেডিয়াম নেই, যে সব উপজেলায় স্টেডিয়াম রয়েছে সে সব উপজেলায় খেলাধুলার মান এবং পর্যাপ্ত অনুশীলন করতে হবে।

কৃষিঋণ মওকুফের সুফল পাবেন ১২ লাখ প্রান্তিক কৃষক: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর কৃষি প্রধান অঞ্চল হওয়ায় সারের দাম কম বেশি হয়, বিএডিসি বিসিআইসি কর্তৃক সার বিতরণ যাতে যথাযথ গুরুত্ব পায় সে বিষয়ে তদারকি করা হচ্ছে। হাসপাতালে সার্ভিস উন্নত করতে সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক, পরিচালক, অধ্যক্ষের সাথে কথা হয়েছে। তারা চিকিৎসার সেবার মান উন্নয়ন করবেন।

এছাড়া মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যমের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার উন্নয়নের পাশাপাশি খেলাধুলার মান বাড়াতে পারলে নতুন প্রজন্মকে মাদক থেকে আরও দূরে রাখা সম্ভব হবে। এ দুটি দিক একসঙ্গে এগিয়ে নিলে সমাজকে সুন্দর ও সুস্থ পথে এগিয়ে নেওয়া যাবে।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ আসনে সংসদ সদস্য এ জে এম রেজওয়ানুল হক উপস্থিত ছিলেন।

এমদাদুল হক মিলন/আরএইচ/এমএস