ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ফসলের মাঠে মিললো ল্যান্ডমাইন সদৃশ বস্তু

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ১০:১৯ এএম, ০১ মার্চ ২০২৬

চুয়াডাঙ্গায় জমি চাষ করতে গিয়ে ল্যান্ডমাইন সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলের দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে চুয়াডাঙ্গা সদরের মাখালডাঙ্গা গ্রামের স্কুলপাড়া মাঠে এক কৃষক জমি চাষ করছিলেন। এ সময় মাটির নিচ থেকে ল্যান্ডমাইন সদৃশ কয়েকটি বস্তু বেরিয়ে আসে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।

খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সরিয়ে দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গায় ফসলের মাঠে মিললো ল্যান্ডমাইন সদৃশ বস্তু

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, উদ্ধার হওয়া বস্তুগুলো দেখতে অনেকটা ল্যান্ডমাইনের মতো। মাটির নিচে আরও বস্তু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেগুলোর সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো পাকিস্তানি বাহিনীর সময়কার হতে পারে।

তিনি আরও জানান, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থল আছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ল্যান্ডমাইন সদৃশ বস্তুগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

হুসাইন মালিক/এমএন/জেআইএম