ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে ৩২ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার, পদ্মায় অবমুক্ত

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৯:১২ পিএম, ০১ মার্চ ২০২৬

মাদারীপুরের শিবচরে সাড়ে ৩২ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে মৎস্য বিভাগ। পরে উদ্ধার করা বৃহৎ আকৃতির কচ্ছপটি পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। রোববার (৩ মার্চ) বিকেলে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুরে শিবচর বাজারে একটি বড় আকারের কচ্ছপ আনে একটি চক্র। পরে সেখান থেকে কচ্ছপটি সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন রাস্তার পাশে কে বা কারা রশি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করে। পরে বিকেলে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। এই ঘটনায় জড়িত কারো পরিচয় জানা যায়নি। উদ্ধার করা কচ্ছপটির ওজন ৩২ কেজি ৫শ গ্রাম। এটি একটি সামুদ্রিক কচ্ছপ বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মৎস্য ব্যবসায়ী বলেন, এই কচ্ছপটি চাঁদপুরের নদীতে জেলেদের জালে ধরা পড়ে। পরে শিবচরের দুই মাছ বিক্রেতা এটি কিনে আনে।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/এমএস