ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মদ খাইয়ে প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, ২০ হাজার টাকায় রফাদফা

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ১১:১৯ এএম, ০২ মার্চ ২০২৬

রাঙ্গামাটিতে ১৫ বছর বয়সি এক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনার একদিন পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিকভাবে এক সালিশি বৈঠকের মাধ্যমে ক্ষতিপূরণ হিসেবে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করে ঘটনার ‘দফারফা’ হয়।

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সুবল বড়ুয়া (৫০) খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের বাসিন্দা। তিনি সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় কাঠমিস্ত্রির কাজ করেন।

স্থানীয়রা জানান, গত ২৬ ফেব্রুয়ারি রাতে ভিকটিমকে অভিযুক্ত ব্যক্তি তার ঘরে নিয়ে বলাৎকার করেন। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয়রা আটক করে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এক সালিশি বৈঠকের মাধ্যমে ক্ষতিপূরণ হিসেবে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করে সমাধান করা হয়।

সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা বলেন, ২৬ ফেব্রুয়ারি রাতে অভিযুক্ত ব্যক্তি ভিকটিমকে তার ঘরে নিয়ে গিয়ে মদ খাইয়ে বলাৎকার করে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) উভয়পক্ষের পরিবারে লোকজন ও জনপ্রতিনিধিদের নিয়ে সামাজিকভাবে এক সালিশ করা হয়। সালিশে অভিযুক্ত ব্যক্তি ঘটনার বিষয়টি স্বীকার করেছে এবং তার পরিবারের লোকজন ক্ষমা চেয়েছে। ক্ষতিপূরণ হিসেবে ভিকটিমের চিকিৎসা খরচের জন্য ২০ হাজার টাকার একটা চুক্তি করে দেওয়া হয়েছে। সালিশে আমি নিজেও উপস্থিত ছিলাম।

রাঙ্গামাটির সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, রোববার বিষয়টি শুনেছি। কিন্তু এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরমান খান/এফএ/এমএস