ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৭ই মার্চে আ’লীগের মোমবাতি প্রজ্বলন, পুলিশ বলছে পুরোনো ভিডিও

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ১০:১৫ এএম, ০৭ মার্চ ২০২৬

শরীয়তপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শহরের কোনো একটি স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এসময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। শুক্রবার (৬ মার্চ) দিনগত রাতে এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

৭ই মার্চে আ’লীগের মোমবাতি প্রজ্বলন, পুলিশ বলছে পুরোনো ভিডিও

ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের জেলা শাখার ব্যানারে সমবেত হয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। তাদের অনেককে মুখে মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়। এদের মধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগের অনেক নেতা কর্মীকে দেখা যায়। তারা মোমবাতি প্রজ্বলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ছবিতে ফুলের মালা পরিয়ে দেন। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

বিষয়টি নিয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আমরা গতকাল রাত তিনটা পর্যন্ত টহল দিয়েছি। এ ধরনের কোনো কর্মসূচি আমাদের চোখে পড়েনি, এমনকি খবরও পাইনি। হতে পারে পুরাতন ভিডিও এখন ছেড়ে নতুন বলে চালিয়ে দিচ্ছে। তারপরও আমরা বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবো।

বিধান মজুমদার অনি/এফএ/এএসএম