সংরক্ষিত হচ্ছে মাগুরার ঐতিহাসিক ‘ভাতের ভিটা’
দীর্ঘ প্রতীক্ষার পর মাগুরা সদরের টিলা গ্রামে ঐতিহাসিকভাবে পরিচিত ‘ভাতের ভিটা’ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। প্রাচীন এই জনপদে খনন কাজ শেষ করে বর্তমানে ধ্বংসাবশেষ সংস্কার ও সংরক্ষণের কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।
শনিবার (৭ মার্চ) সকালে সরেজমিনে টিলা গ্রামে গিয়ে দেখা যায়, ভাতের ভিটা এলাকায় খনন পরবর্তী সংরক্ষণের কাজ চলছে। প্রাচীন আমলের ইট, টালি ও চুন-সুরকির তৈরি স্থাপনাটির ধ্বংসাবশেষের চারপাশে নতুন করে সুরক্ষার বেষ্টনী তৈরি করা হচ্ছে।
কর্মরত শ্রমিক নিপেন চন্দ্র জানান, প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে আমরা এখানে দুই মাস ধরে কাজ করছি। প্রথমেই প্রত্নতত্ত্ব বিভাগ এই এলাকায় এসে ‘ভাতের ভিটা’ পরিদর্শন করে বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে যায়। এখানকার ইট, মাটি খুঁড়ে বিভিন্ন জিনিস যাচাই-বাছাই শেষ করে এটি সংরক্ষণের উদ্যোগ নেয়। তারপর আমাদের সংরক্ষণের কাজে এ এলাকায় কাজ করতে বলে।

তিনি জানান, আমরা প্রথমে ভাতের ভিটা এলাকায় এসে ধ্বংসস্তূপের চারপাশে খনন কাজ শেষ করি। এখানে পুরাতন জমিদার আমলের ইটের তৈরি একটি ধ্বংসাবশেষ কুটি বাড়ির চিহ্ন রয়েছে। এই বাড়িটি উপরের অংশ একেবারে ধ্বংস হয়ে গেছে। প্রাচীন আমলের ইট, টালি মাটি আর চুনসুর্কি দিয়ে এটি তৈরি হয়েছিল। এখন এই বাড়িটির নিচের অংশে আমরা শুধু ইটের ধ্বংসাবশেষ কিছু চিহ্ন রয়েছে, সেটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। ধ্বংসস্তূপের চারপাশের খননেন কাজ শেষ। আমরা এখন ইটের ওপর অংশ পরিষ্কার করে রং লাগানোর চেষ্টা করছি।
টিলা গ্রামের স্থানীয় বাসিন্দা খোকন মৃধা বলেন, প্রায় ২০০০ বছর আগে আমাদের এই গ্রামে ভীম রাজা নামে একজন বসবাস করতেন। তিনি প্রথম এই এলাকায় একটি কুঠিবাড়ি তৈরি করেন। তখন এই গ্রামের নাম ছিল ভ্রমর দা। পরবর্তীতে এই ভোমর দা থেকেই এই গ্রামের নামকরণ করা হয় টিলা। ভীম রাজা একজন পরাক্রমণশালী রাজা ছিলেন। তার রাজ্যের বিস্তৃত ছিল সুদূর পাবনা পর্যন্ত। পরবর্তীতে এখানকার নাম হয় ভাতের ভিটা।
তিনি আরও জানান, অনেক আগেই প্রত্নতত্ত্ব বিভাগের উচিত ছিল ঐতিহাসিক এটি সংরক্ষণ করার। বর্তমানে এ ঐতিহাসিক স্থানটির গুরুত্ব সারা দেশের মধ্যে অন্যতম। এটি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করায় আমরা এলাকাবাসী খুবই খুশি।
মো. মিনারুল ইসলাম জুয়েল/কেএইচকে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদ-বৈশাখ ঘিরে চিরচেনা রূপে টাঙ্গাইলের তাঁতপল্লি
- ২ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ৩ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৪ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৫ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী