মাগুরায় সৌদি আরবের ৯২ কার্টন খেজুর বিতরণ
মাগুরায় সৌদি আরব থেকে আসা ৯২ কার্টন খেজুর বিতরণ কার্যক্রম শুরু। খেজুর সংগ্রহ করতে দুর্যোগ ও ত্রাণ অফিসের আসেন বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিক্ষকরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় মাগুরা ত্রাণ গুদম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র খেজুর বিতরণ করা হয়।
বিতরণের মাধ্যমে মাগুরা সদর উপজেলা ৩০ কার্টন, শ্রীপুর উপজেলা ২০ কার্টন, শালিখা উপজেলা ২০ কার্টন, মহম্মদপুর উপজেলা ২২ কার্টন, এসময় জেলা প্রশাসক উপস্থিত থেকে নিজ হাতে বিতরণ করেন। এই নিয়ে মাগুরাতে মোট ৯২ কার্টন সৌদি আরব খেজুর আসে এবং সেগুলো সঠিকভাবে বিতরণ করা হয়।
বিতরণ সময় উপস্থিত ছিলেন সদর ইউ এনও মেহেরুন্নাহার, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের অফিসার এটিএম বেনজীর রহমান, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মাগুরাতে যে ৯২ কার্টর খেজুর বরাদ্দ হয়েছিলো সেটা আসতে কিছুটা বিলম্বিত হয়েছে। তবে আমরা প্রজ্ঞাপনের চিঠি পাওয়া মাত্রই বিভিন্ন মাদরাসা, এতিমখানার ও অসহায় অসচ্ছলদের তালিকা তৈরি করি। গতকাল খেজুর আসার পর আজকে আমরা সেটা দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম করতে পেরেছি।
মো. মিনারুল ইসলাম জুয়েল/এনএইচআর/এমএস