ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সৈয়দপুরে বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৯:০৯ এএম, ১৪ মার্চ ২০২৬

নীলফামারীর সৈয়দপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে শহরের বিসমিল্লাহ সবজি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম আব্দুর রাজ্জাক (৪০)। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চাকলা এলাকার সোনাপুকুর দক্ষিণ পাড়ার আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত আনুমানিক ৯টার সময় ভ্যানযোগে রানীরবন্দর থেকে সৈয়দপুরে আসছিল রাজ্জাক। রাবেয়া মোড় পার হয়ে খড়খড়িয়া নদীর ব্রিজের ওপর এলে ছিনতাইকারীরা পথরোধ করে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সটকে পড়ে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, তিনি এ ঘটনাটি জেনেছেন। পুলিশ এ ব্যাপারে কাজ করছে।

আমিরুল হক/আরএইচ/এএসএম