স্ত্রীর পরকীয়ায় প্রাণ গেল মাইক্রোবাস চালকের
জয়পুরহাটের পাঁচবিবিতে মাইক্রোবাস চালককে হত্যার মূল আসামি সেলিম হোসেন (২৭) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
নিহত রহিমের স্ত্রীর সঙ্গে সেলিমের পরকীয়া সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে বুধবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি স্বীকারোক্তি দেন। সেলিম ঘোড়াঘাট উপজেলার শহিদুল ইসলামের ছেলে।
পাঁচবিবি থানার পরিদর্শক (ওসি, তদন্ত) কিরন কুমার রায় জানান, গত ১১ জুলাই ভোর রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বারোকান্দি নামক স্থানে মাইক্রোবাস চালক রহিম বাদশাহর (৩৮) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রহিম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগিহাট গ্রামের বাসিন্দা।
রহিম বাদশাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের সহকারী একই গ্রামের সেলিমকে আটক করে বুধবার বিকেল ৫ টায় আদালতে হাজির করে পুলিশ।
এ হত্যাকাণ্ডে নিহত রহিমের স্ত্রীরও সংশ্লিষ্টতা রয়েছে বলে পুলিশ তাকেও গ্রেফতারের চেষ্টা করছে বলে জানান এ কর্মকর্তা।
রাশেদুজ্জামান/এফএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬