ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১৭ মার্চ ২০২৬

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুর সফর শেষে সোমবার (১৬ মার্চ) রাতে ঢাকায় ফেরার পথে তিনি এ সেবা চালু করেন।

বাংলাদেশের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে জনসেবার মান উন্নয়ন ও ডিজিটাল সুবিধা বাড়াতে ফ্রি ওয়াই-ফাই সেবা চালুর উদ্যোগের অংশ হিসেবে এ সেবার উদ্বোধন করা হয়েছে।

সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশব্যাপী এ প্রযুক্তি সুবিধা বাড়ানো হচ্ছে।

এর আগে কক্সবাজার, রাজশাহী, বিমানবন্দর ও কক্সবাজার রেলওয়ে স্টেশনে এ সেবা চালু করা হয়।

আমিরুল হক/এএইচ/জেআইএম