ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে বিদেশি মুদ্রাসহ দুইজন আটক

প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১৪ জুলাই ২০১৬

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে বিদেশি মুদ্রাসহ আটক করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যরা।

বৃহস্পতিবার সকালে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ঢাকার কাপ্তান বাজার এলাকার পশ্চিম সূত্রাপুরের ওসমান গনির ছেলে মোকলেসুর রহমান (৩৭) ও খিলগাওয়ের ১৩/১ পশ্চিম নন্দীপাড়া বাজার মসজিদ রোড এলাকার রফিকুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (৩৮)।

কাস্টমস সূত্রে জানা যায়, ওই যাত্রীরা সকালে বেনাপোল পৌঁছে ইমিগ্রেশন ও কাস্টমসে তাদের পাসপোর্টের কাজ শেষ করে ভারতে প্রবেশের অপেক্ষায় ভারত-বাংলাদেশ নোম্যান্সল্যান্ডের লাইনে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় গোপন সংবাদ পেয়ে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা তাদের দুই জনকে আটক করে কাস্টমসে নিয়ে আসে।

পরে তাদের দেহ তল্লাশি করে খাইরুল ইসলামের কাছ থেকে ১১ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের কুয়েতি দিনার ও ২০০ মার্কিন ডলার এবং মোকলেসুর রহমানের কাছ থেকে ৪ লাখ ৯৬ হাজার ৩০০ টাকা ম্যল্যের বাহরাইনের ১ হাজার ৯২৫ দিনার, আফ্রিকার ৩ হাজার, কুয়েতি দিনার ৩৮০, ভারতীয় রুপি ৯২ ও বাংলাদেশি ২ হাজার ৫শ ৫০ টাকা পাওয়া যায়।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক গোলাম রসুল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থার নেওয়া জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

জামাল হোসেন/এফএ/পিআর