ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নীলসাগর এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৮ মার্চ ২০২৬

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার ছাতিয়ানগ্রামের বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নীলসাগর এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের টিম আহতদের উদ্ধার করে আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে নেয়। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসআর/এএসএম