ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় কালবৈশাখি ঝড়ে গাছচাপায় নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৯ মার্চ ২০২৬

কুমিল্লার মুরাদনগরে কালবৈশাখি ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে শেফালী বর্মন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাতে উপজেলার জাহাপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুরে জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. সৈয়দ সওকত আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শেফালী বর্মন দড়িকান্দি গ্রামের মৃত রঞ্জন চন্দ্র বর্মনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর তিনি বাপের বাড়িতে একটি টিনের ঘরে একাই বসবাস করতেন। ব্যক্তিগত জীবনে তার দুই মেয়ে সন্তান রয়েছে। তাদের বিয়ে হয়ে যাওয়ায় তিনি একাই ওই ঘরে বসবাস করতেন। বুধবার রাতে হঠাৎ কালবৈশাখি ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা একটি বড় কাঁঠাল গাছ ভেঙে তার ঘরের ওপর পড়ে। এতে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝড় থামার পর পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গাছ সরিয়ে শেফালী বর্মনের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, সারারাত আমাদের মোবাইল টিম কাজ করেছে। মৃত্যুর বিষয়টি আপনার মাধ্যমে শুনেছি। আমরা খোঁজ নিয়ে দেখছি।

জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস