ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিনামূল্যে ব্যাগভর্তি ঈদের বাজার পেল ২৫০ পরিবার

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১৯ মার্চ ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষে টাকা ছাড়াই ব্যাগভর্তি নিত্য প্রয়োজনীয় পণ্য পেলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ২৫০ সুবিধাবঞ্চিত পরিবার।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার সদর বাজারের যিদনী মডেল স্কুল চত্বরে ব্যাগভর্তি এসব পণ্য সামগ্রী তুলে দেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র সদস্যরা।

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবালের পৃষ্ঠপোষকতায় ব্যাগভর্তি এ ঈদ উপহারে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, তেল, পিঠা, মুড়ি, ডাল, পেঁয়াজ ও আলু।

বিনামূল্যে ব্যাগভর্তি ঈদের বাজার পেল ২৫০ পরিবার

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ সদস্য ও ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির।

বক্তব্য দেন ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটের চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদ ও শেরপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. নাইম ইসলাম।

মো. নাঈম ইসলাম/এসআর/এএসএম