ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে টাকা লেনদেন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২০ মার্চ ২০২৬

মালয়েশিয়ায় টাকা লেনদেনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জে টাকা লেনদেন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের ২ নম্বর সদস্য আলী আকবর জানান, এলাকায় নজরুল ইসলামের ছেলে বাবুল মিয়া ও তোতা মিরার ছেলে আজিজুল মুন্সির গ্রুপের মধ্যে টাকা সংক্রান্ত বিবাদের কারণে সংঘর্ষ হয়। এতে ৪-৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েব খান জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসকে রাসেল/এসআর/এএসএম