ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সবার সহযোগিতায় নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হবো: পানিসম্পদ মন্ত্রী

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ১০:৪৩ এএম, ২১ মার্চ ২০২৬

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের জনগণ, দেশবাসী সবাইকে নিয়ে আমরা যেন আগামী দিনে নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়তে পারি। সেজন্য পবিত্র মাহে রমজান শেষে ঈদের দিনে সবার সহযোগিতা কামনা করছি। বিশেষভাবে সবার আন্তরিকতা সহযোগিতার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হবো।

শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন।

সবার সহযোগিতায় নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হবো: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী বলেন, ঈদ আনন্দের দিন, ঈদ খুশির দিন। আমরা সবাই মিলে একসঙ্গে ঈদ উদযাপন করছি, ঈদ মোবারক। প্রধানমন্ত্রী সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এক মাস অতিবাহিত হয়েছে আমরা সরকারে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি, খুবই দৃশ্যমান আমাদের আন্তরিকতা। দেশবাসীর সহযোগিতার মধ্যে দিয়ে আমরা সবার পাশে দাঁড়িয়েছি।

মন্ত্রীর সঙ্গে জেলা মডেল মসজিদে ঈদের প্রধান জামাতে অংশ নেন জেলা প্রশাসক মেহেদী হাসান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা।

কাজল কায়েস/এফএ/এএসএম