ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাস-ট্রেন সংঘর্ষ

কুমিল্লায় নিহতদের মধ্যে মা ও দুই সন্তানসহ ৫ জন ঝিনাইদহের

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২২ মার্চ ২০২৬

কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতদের মধ্যে ঝিনাইদহের পাঁচজন রয়েছেন। এদের মধ্যে তিনজন একই পরিবারের।

‎নিহতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের পিন্টু হোসেনের স্ত্রী লাইজু খাতুন (২৭) ও তাদের দুই শিশুকন্যা খাদিজা (৫) ও মরিয়ম (৩), একই উপজেলার ভালাইপুর গ্রামের সোনালি বেগম (৫০) এবং ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের অনামী গ্রামের মুক্তার হোসেনের ছেলে জোহাদ হোসেন।

‎খোঁজ নিয়ে জানা গেছে, যশোরের চৌগাছা থেকে ঝিনাইদহের মহেশপুর ঘুরে মামুন পরিবহনের একটি বাস নোয়াখালীর উদ্দেশে করে। ওই বাসের যাত্রীরা নোয়াখালী ও চট্টগ্রামে তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

কুমিল্লায় নিহতদের মধ্যে মা ও দুই সন্তানসহ ৫ জন ঝিনাইদহের

আরও পড়ুন:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত

‎নিহতদের স্বজনরা জানান, বাসটির চালক ছিলেন পিন্টু হোসেন। তিনি বদলি চালক হিসেবে ঢাকায় নেমে যান। এরপর আরেক চালক বাসটি চালিয়ে আসছিলেন। চালক পিন্টু হোসেনের স্ত্রী ও দুই শিশুকন্যা ওই বাসেই নোয়াখালী যাচ্ছিলেন। দুর্ঘটনায় তারা নিহত হন।

‎পাতিবিলা গ্রামের শহিদুল ইসলাম বলেন, ‌‘আমার ভাই পিন্টু বাস চালাতো। তার পরিবারকে নিয়ে নোয়াখালী যাচ্ছিল। ঢাকায় সে নেমে যায়। এসময় গাড়িতে ছিল তার স্ত্রী-সন্তানরা। দুর্ঘটনায় তারা সবাই মারা গেছে।’

‎মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার জানান, মরদেহ বাড়িতে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

‎এম শাহাজান/এসআর/এএসএম