বৃহস্পতিবার বন্ধ থাকবে বেনাপোলের আমদানি-রপ্তানি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্ধ থাকবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম। তবে দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। আগামী রোববার (২৯ মার্চ) সকাল থেকে পুনরায় বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলবে এ বন্দরে।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, মহান স্বাধীনতা দিবসে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টদের মৌখিকভাবে জানানো হয়েছে। তবে ওইদিন যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) ও উপ-সচিব মো. শামীম হোসেন বলেন, বৃহস্পতিবার মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি ও শুক্রবার সাপ্তাহিক ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। শনিবারও সাপ্তাহিক ছুটির কারণে টানা তিনদিন বন্ধ থাকবে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম। তবে শনিবার দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন জানান, স্বাধীনতা দিবসের ছুটিতে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
মো. জামাল হোসেন/এনএইচআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে জ্বালানি তেল সংকটে ভোগান্তিতে চালকরা
- ২ ফেরির ধাক্কায় পড়ে যায় বাসটি, বের হতে পারেননি বেশিরভাগ যাত্রী
- ৩ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি, যাত্রী ছিলেন ৪০-৫০ জন
- ৪ সৈকতে ঘুরতে গিয়ে তিন দিনে হারালো ২৮ শিশু, খুঁজে দিলো ট্যুরিস্ট পুলিশ
- ৫ মানিকগঞ্জে নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু