ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৬ মার্চ ২০২৬

বান্দরবানের আলীকদমে বিক্রির উদ্দেশ্যে হরিণের মাংস পরিবহনের দায়ে নুরুল হাকিম (৩০) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার রেফার ফাঁড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত নুরুল হাকিম আলীকদমের নয়াপাড়া ৪ নম্বর ওয়ার্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম রেফার ফারি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় তল্লাশি চালিয়ে নুরুল হাকিমের গাড়ি থেকে ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এসময় বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন ২০১২ এর ১২ ধারায় তাকে ১ মাসের কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা করা হয়।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নয়ন চক্রবর্তী/কেএইচকে/জেআইএম