কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (২৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বারোবাজার রেলস্টেশনের ৪৫০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত নারী অনেক সময় ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে ছিল। পরে ট্রেন এলে তাতে কাটা পড়ে।
বারোবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন সকাল ১০টার পর বারোবাজার রেলওয়ে স্টেশনে আসার আগে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে যশোরের রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এ সংক্রান্ত পরবর্তী ব্যবস্থা নেবে।
এম শাহাজান/এএইচ/এমএস