পদ্মায় বাসডুবি
চতুর্থ দিনের মতো চলছে উদ্ধার অভিযান, সরানো হচ্ছে পন্টুন
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় চতুর্থ দিনেও উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। তবে বৈরী আবহাওয়ায় পদ্মা নদী উত্তাল থাকায় তাদের কার্যক্রম কিছুটা ব্যহত হচ্ছে।
শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে ফায়ার সার্ভিস ডুবুরি, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান পরিচালনা করছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারকারী দল ফেরিঘাটের পন্টুন সরিয়ে তার নীচের অংশে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছেন। পন্টুন অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য ঘাটে বিআইডব্লিউটিএর রেকার মেশিন এবং নদীতে টাগবোট দিয়ে কাজ করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, বৈরী আবহাওয়ায় পদ্মা নদী উত্তাল থাকার কারণে অভিযান কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই বিআইডব্লিউটিএর রেকার মেশিন দিয়ে পন্টুন অন্যত্র সরিয়ে নেওয়া হবে। এরপর পন্টুনের নিচের অংশে অভিযান চালানো হবে। তবে শনিবার ঘাট এলাকায় নিখোঁজের সন্ধানে অপেক্ষারত কোনো স্বজনের দেখা মেলেনি।
এন কে বি নয়ন/কেএইচকে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী
- ২ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ পাটুরিয়া-দৌলতদিয়ায় সাড়ে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ
- ৪ আর কোনো দলে যুক্ত হবো না বলে পদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা
- ৫ কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল