টেকনাফে তিন কোটি টাকার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ সাবরাং সৈকত এলাকা থেকে তিন কোটি টাকা মূল্যের প্রায় এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে এসব ইয়াবা জব্দ করা হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বিজিবির বিশেষ টিম সাবরাং সৈকতের খুরের মুখ এলাকায় টহলদানকালে একদল লোক একটি পুটলা ফেলে পালিয়ে যায়।
টহল দল পুটলাটি জব্দ করে দেখে সব ইয়াবা। ব্যাটালিয়ন সদর দফতরে এনে খুলে এক লাখ পিস পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।
সায়ীদ আলমগীর/এআরএ/পিআর