অতিরিক্ত দামে অকটেন-পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে অকটেন-পেট্রোল বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার অন্বয়পুর গ্রামের তারা মসজিদ সংলগ্ন একটি দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বলেন, সরকারি ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে অকটেন-পেট্রোল বিক্রির দায়ে ব্যবসায়ী মো. আরশেদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন অপরাধ না করার জন্য তাকে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মো. সজল আলী/কেএইচকে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রির ওপর তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ
- ২ সরকারি হাসপাতালের রেফারে রোগীদের পরীক্ষায় ছাড় দেবে ডায়াগনস্টিক সেন্টার
- ৩ প্রয়োজন ছাড়া নেওয়া যাবে না তেল, অ্যাপের মাধ্যমে বিতরণ শুরু
- ৪ বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু
- ৫ অবৈধভাবে পেট্রোল মজুত-বাড়তি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা