ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড়ে কোটি টাকার বিষ্ণুমূর্তিসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০২ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশেষ অভিযানে ৮৭ লাখ টাকা মূল্যমানের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এসময় সুজন মহন্ত (৩৫) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার সুজন মহন্ত খগেরহাট এলাকার বাসিন্দা।

র‌্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (১ এপ্রিল) বিকেলের দিকে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় র‌্যাব-১৩, নীলফামারী ক্যাম্পের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ২৯ কেজি ওজনের ৩১ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৩ ইঞ্চি প্রস্থের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার মূর্তির আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৭ লাখ টাকা বলে জানায় র‌্যাব।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন উদ্ধারকৃত মূর্তি প্রতিবেশী দেশে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করার কথা জানান। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ গ্রেফতার সুজনকে দেবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সফিকুল আলম/এফএ/এএসএম