ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাতিয়ায় অচিরেই নতুন ফেরি যুক্ত হবে: প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৭:০২ পিএম, ০৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জনগণের সুবিধার্থে অচিরেই নতুন ফেরি যুক্ত হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় হাতিয়ার চেয়ারম্যান ঘাট ও নলচিরা নৌঘাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, হাতিয়ার উভয় পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নদীর নাব্য স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালিত হচ্ছে, পাশাপাশি নতুন ফেরি যুক্ত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। ফলে নিজ দায়িত্ব থেকে হাতিয়ার মানুষের পথচলা সহজ করতে সমস্যাসমূহ সরেজমিনে দেখতে এসেছি।

এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এএইচ/এমএস