ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় পৌর বিএনপি নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৮:২০ এএম, ০৬ এপ্রিল ২০২৬

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম মুন্সিকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন কর্মকাণ্ডে দলবিরোধী আচরণের অভিযোগে পৌর বিএনপির জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ৪ এপ্রিল থেকে আব্দুল হাকিম মুন্সিকে দলীয় সব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

এতে আরও বলা হয়, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আব্দুল হাকিম মুন্সির সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

হুসাইন মালিক/এনএইচআর/এএসএম