ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পিরোজপুরে ধরা পড়লো ১০ লাখ টাকার লাক্ষা

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০২:১৪ পিএম, ০৬ এপ্রিল ২০২৬

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া পিরোজপুরের এক জেলের জালে ধরা পড়েছে ৫০টি লাক্ষা মাছ। এসব মাছ বাজারে ১০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) পিরোজপুর জিয়ানগর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ওই মাছ ১০ লাখ টাকায় এক পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করা হয়েছে।

পিরোজপুরে ধরা পড়লো ১০ লাখ টাকার লাক্ষা

স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, সম্প্রতি ইন্দুরকানি উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের দুলাল ফকিরের একটি ট্রলার মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যায়। সেখানে গিয়ে জেলেরা সাগরে জাল ফেলে ৫০টি লাক্ষা মাছ পান। একেকটি লাক্ষা মাছ ১০ থেকে ২২ কেজি ওজনের। মূল্যবান লাক্ষা মাছ পাওয়ার পর জেলেরা সাগর থেকে পাড়েরহাট মৎস্য অবতরণকেন্দ্রে আসেন। খবর পেয়ে এক মাছ ব্যবসায়ী সোমবার ১০ লাখ টাকায় মাছগুলো কিনে নেন। পরে সেগুলো চট্টগ্রামে পাঠানো হয়।

মো. তরিকুল ইসলাম/আরএইচ/এএসএম