ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি | চট্টগ্রাম | প্রকাশিত: ০৭:৪৩ এএম, ০৮ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নাসিবুর রহমান নামের একজন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আঘাতপ্রাপ্ত আতিকুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয় কক্সবাজারগামী আরেকটি মোটরসাইকেল। এতে দু’জনই ছিটকে পড়ে, একজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্যজনকে হাসপাতালে নেওয়া হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংঘর্ষের কারণে কিছুক্ষণের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এমআরএএইচ/এমআরএম